দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫.৩০ বিলিয়ন ডলারে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সর্বশেষ তথ্যে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩০ বিলিয়ন মার্কিন ডলার, যা অর্থনীতিতে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার।আরও পড়ুন , পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবিরএর আগে ৪ মে পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ২৯০ দশমিক ৬১ মিলিয়ন ডলার, আর বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩০ হাজার ৫৯৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত বা নিট রিজার্ভ হিসাব করা হয়।বিশ্লেষকরা বলছেন, রিজার্ভের এই ধীর কিন্তু ধারাবাহিক বৃদ্ধি বৈদেশিক লেনদেন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে ইতিবাচক সংকেত।আর ও পড়ুন , ঈদে চামড়া খাতে ঋণ বিতরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৫.৩০ বিলিয়ন ডলারে