দৈনিক সংবাদ দিগন্ত

স্মার্ট লিভিংয়ে বদলে যাচ্ছে আধুনিক আবাসনের ধারণা

আধুনিক আবাসনের ধারণা

একসময় বাড়ি বা ফ্ল্যাট বাছাইয়ের ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা আলো-বাতাস নিরাপত্তা আর ভালো অবস্থানকেই বেশি গুরুত্ব দেওয়া হতো। তবে সময়ের সঙ্গে বদলেছে মানুষের চাহিদা। এখন শুধু সুন্দর একটি বাসা নয় সেখানে জীবনযাপন কতটা নিরাপদ আরামদায়ক ও সাশ্রয়ী হবে সেটিও হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ।

এই পরিবর্তনের সঙ্গে দেশের আবাসন খাতে বাড়ছে ‘স্মার্ট লিভিংয়ের’ ধারণা। প্রযুক্তির মাধ্যমে ঘরের আলো তাপমাত্রা পর্দা ও শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাকেও করা হচ্ছে আরও আধুনিক।

মুঠোফোন কিংবা ভয়েস কমান্ডের মাধ্যমে দূরে থেকেও ঘরের বিভিন্ন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব। স্মার্ট লক ও ভিডিও ডোরবেলের মাধ্যমে দরজার সামনে কে এসেছে কিংবা কখন দরজা খোলা হয়েছে সেটিও জানা যায়। পাশাপাশি ধোঁয়া গ্যাস ও পানির লিকেজ শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন সেন্সর।

স্মার্ট প্রযুক্তির আরেকটি বড় সুবিধা জ্বালানি ও পানি সাশ্রয়। কোনো ঘরে কেউ না থাকলে স্বয়ংক্রিয়ভাবে বাতি বা শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। আবার মুঠোফোনের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের হিসাবও রাখা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে বৃষ্টির পানি সংরক্ষণ পানি পুনর্ব্যবহার এবং সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব ব্যবস্থার সঙ্গে স্মার্ট প্রযুক্তি যুক্ত করা গেলে আবাসন আরও টেকসই হয়ে উঠতে পারে।

আড়ও পড়ুন,রিটার্নে ৫% করছাড়: নিয়মিত করদাতারা কেন পিছিয়ে?

বাংলাদেশের বড় শহরগুলোতে সীমিত জায়গায় জনসংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে বিদ্যুৎ পানি ও জীবনযাত্রার ব্যয়। একই সঙ্গে ভূমিকম্প বন্যা জলাবদ্ধতা ও অগ্নিঝুঁকির মতো বিষয়ও আবাসন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। ফলে ভবিষ্যতের স্মার্ট আবাসনে জরুরি সতর্কবার্তা নিরাপদ বহির্গমন এবং দ্রুত সহায়তা পাওয়ার প্রযুক্তিও যুক্ত হতে পারে।

আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন গেইটেড কমিউনিটি নিরাপত্তা সবুজ ও খোলা জায়গা হাঁটার সুবিধা শিশুদের বিনোদন স্বাস্থ্যসেবা এবং সামাজিক সুযোগ-সুবিধা—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ জীবনযাপন এখন ক্রেতাদের প্রত্যাশায় যুক্ত হচ্ছে।

তবে স্মার্ট হোম মানেই শুধু প্রযুক্তির ব্যবহার নয়। প্রযুক্তি যেন জীবনকে আরও সহজ নিরাপদ ও সাশ্রয়ী করে সেটিই হওয়া উচিত স্মার্ট আবাসনের মূল লক্ষ্য।

বিষয় : আাধুনিক স্মার্ট ধারনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

স্মার্ট লিভিংয়ে বদলে যাচ্ছে আধুনিক আবাসনের ধারণা

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x