জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতি ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন। ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে দেওয়া ৩৭ মিনিটের ভাষণে তিনি ইরান কিউবা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।ভাষণে ট্রাম্প দাবি করেন অন্যরা যেখানে শুধু শান্তির কথা বলেছে সেখানে তিনি শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার ভাষায় যেখানে অন্যরা হুমকি উপেক্ষা করেছে সেখানে তিনি তা মোকাবিলা করেছেন।ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন দেশটিকে কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। তবে চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেন। পরে সাংবাদিকদের ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং তিনি সমঝোতার সম্ভাবনা দেখছেন।
আড়ও পড়ুন,হুতিদের ড্রোন ভূপাতিতের পর মক্কা চুক্তি নিয়ে খাজা আসিফ
কিউবা নিয়েও কঠোর বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দেশটিকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বর্ণনা করে দাবি করেন কিউবার বর্তমান সরকারের ওপর চাপ বাড়ছে এবং সেখানে পরিবর্তন আসবে। তার বক্তব্যের সময় জাতিসংঘের অধিবেশন কক্ষ থেকে কিউবার প্রতিনিধিরা বেরিয়ে যান বলে রয়টার্স জানিয়েছে।এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধেও সরব হন ট্রাম্প। আদালতটিকে যুক্তরাষ্ট্রবিরোধী প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করে তিনি সদস্য দেশগুলোকে আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিরুদ্ধে এই আদালতের কোনো বিচারিক এখতিয়ার তিনি স্বীকার করেন না বলেও জানান।রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়েও ট্রাম্প দ্রুত কূটনৈতিক সমাধানের কথা বলেন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব নিয়েও বক্তব্য দেন তিনি।ট্রাম্পের ভাষণটি এমন সময়ে এলো যখন জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যুদ্ধ ও শান্তি নিরাপত্তা জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বৈশ্বিক নানা সংকট নিয়ে আলোচনা চলছে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন