দৈনিক সংবাদ দিগন্ত

একাদশে ভর্তির দ্বিতীয় দফার আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় দফার অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয় দফায় আবেদন গ্রহণ চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।দ্বিতীয় দফায় আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়।

আরও  পড়ুন, জবিতে‘বিশেষ গবেষণা পুরস্কার’অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা

এরপর নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে গিয়ে নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদন করার সময় সংশ্লিষ্ট কলেজে বিদ্যমান আসন সংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে।ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিষয় : দ্বিতীয় দফা একাদশে ভর্তি ২৭ সেপ্টেম্বর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির দ্বিতীয় দফার আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় দফার অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ২৭ সেপ্টেম্বর।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয় দফায় আবেদন গ্রহণ চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।দ্বিতীয় দফায় আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়নের সুযোগ থাকবে ৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। এরপর পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৪ অক্টোবর রাত ৮টায়।

আরও  পড়ুন, জবিতে‘বিশেষ গবেষণা পুরস্কার’অর্জনকারী ৩৪ শিক্ষককে সম্মাননা

এরপর নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইটে গিয়ে নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদন করার সময় সংশ্লিষ্ট কলেজে বিদ্যমান আসন সংখ্যা বিবেচনা করে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দিতে হবে।ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে দ্বিতীয় ধাপে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x