দৈনিক সংবাদ দিগন্ত

অস্বস্তিকর প্রস্তাব

অস্বস্তিকর প্রস্তাব
জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে

বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে কাজ করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। তবে ক্যারিয়ারের শুরুর দিকে সিনেমার কিছু সাহসী দৃশ্যে অভিনয়ের কারণে ইন্ডাস্ট্রির একাংশের কাছ থেকে তাকে পেতে হয়েছে অস্বস্তিকর নানা প্রস্তাব।সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করেন রাধিকা আপ্তে। তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে কয়েকটি সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয়ের পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের ধারণা তৈরি হয় তিনি যেকোনো ধরনের দৃশ্যেই রাজি হয়ে যাবেন।রাধিকার ভাষ্য অনুযায়ী, চিত্রনাট্যের প্রয়োজন না থাকা সত্ত্বেও তাকে অতিরিক্ত চুমুর দৃশ্যসহ বিভিন্ন প্রস্তাব দেওয়া হতো। এসব ক্ষেত্রে তাকে স্পষ্টভাবেই না বলতে হয়েছে।

আরও  পড়ুন, বদলে যাওয়া ক্যাটরিনা

অভিনেত্রী বলেন, শুরুর দিকে চার-পাঁচটি ছবিতে অনাবৃত দৃশ্যে অভিনয়ের পর ইন্ডাস্ট্রির একাংশের ধারণা হয়েছিল তিনি সহজেই পোশাক খুলে ফেলতে রাজি হবেন। কিন্তু রাধিকা তাদের সরাসরি জানিয়ে দিতেন তিনি এসব করবেন না।সবচেয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রাধিকা জানান, অ্যাকশন দৃশ্যে শার্ট সরে যেতে পারে—এমন পরিস্থিতিকে কেন্দ্র করেও তাকে অস্বস্তিকর প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি শুধু অন্তর্বাস পরে দৃশ্যটি করার প্রস্তাবও পেয়েছেন তিনি।রাধিকার বক্তব্যে স্পষ্ট, পর্দায় একটি চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা আর অপ্রয়োজনীয়ভাবে দর্শকের আগ্রহ তৈরির জন্য এমন দৃশ্য যুক্ত করা এক বিষয় নয়।নিজের কাজের ক্ষেত্রে বরাবরই স্পষ্ট অবস্থান ধরে রাখা রাধিকা আপ্তে এবার সেই অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে তুলে ধরলেন।

বিষয় : প্রস্তাব ক্যারিয়ার একাংশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

অস্বস্তিকর প্রস্তাব

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
অস্বস্তিকর প্রস্তাব
0:00 0:00
1.0x