সরিষাবাড়ী প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও মাদক বহনের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৬নং ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক শাহ আলমকে (৪২) তার নিজ পদ থেকে বহিষ্কার করা হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার (শাহীন) এবং সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অবিলম্বে এই বহিষ্কারাদেশ কার্যকরের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যুবদলের গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।স্থানীয় যুবদল ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল ভাটারা পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়।
আরও পড়ুন, সড়কে সংস্কার কাজ বন্ধ করে ঠিকাদার প্রতিষ্ঠান লাপাত্তা
অভিযানে নিজ বাড়ির উঠান থেকে ২০ পিস ইয়াবাসহ শাহ আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। শাহ আলম ভাটারা পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। ডিবি পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও কেনাবেচার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গ্রেফতারের পর তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশি পাহারায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।এ বিষয়ে ভাটারা ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান জানান, কোনো ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল বহন করবে না। শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিস্কারের জন্য আগেই উপজেলা যুবদলের কাছে লিখিত আবেদন পাঠানো হয়েছিল, যার প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিষয় : মাদক বহিষ্কার যুবদল নেতা

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন