দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ

সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লাশটি পড়ে থাকার খবর পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লাশটি সীমান্তের এমন একটি স্থানে রয়েছে, যেখান থেকে তা উদ্ধারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় চলছে।তবে উপজেলার আব্দুল্লাহপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়া (৪০) জানান, তার ছেলে শাকিল (১৪) গত বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছে। তিনি ধারণা করছেন, সীমান্তে কাঁটাতারের পাশে পড়ে থাকা লাশটি তার ছেলের হতে পারে।বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা বলছেন, আমরাও খবর পেয়েছি সীমান্তের কাঁটাতারের পাশে একটি লাশ পড়ে আছে। তবে রাত হওয়ায় লাশ শনাক্ত ও উদ্ধারে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও  পড়ুন, জলমহাল দখলের অভিযোগের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভা

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত দুই দেশের আখাউড়া-ত্রিপুরা রাজ্যের সীমান্তের ২০২২-৯এস সীমান্ত পিলারের কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি বিএসএফের নজরে আসে। পরে লাশ উদ্ধারের জন্য বিজিবি ও বিএসএফের বৈঠকের চেষ্টা চলছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ যুগান্তরকে বলেন, লাশটি ঠিক কীভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।এদিকে সীমান্ত এলাকায় ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 

বিষয় : বর্ডার গার্ড কিশোরের লাশ কাঁটাতারের বেড়া

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x