ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লাশটি পড়ে থাকার খবর পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লাশটি সীমান্তের এমন একটি স্থানে রয়েছে, যেখান থেকে তা উদ্ধারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় চলছে।তবে উপজেলার আব্দুল্লাহপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়া (৪০) জানান, তার ছেলে শাকিল (১৪) গত বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছে। তিনি ধারণা করছেন, সীমান্তে কাঁটাতারের পাশে পড়ে থাকা লাশটি তার ছেলের হতে পারে।বিজিবি ফকিরমুড়া ক্যাম্প কমান্ডার নিরাময় চাকমা বলছেন, আমরাও খবর পেয়েছি সীমান্তের কাঁটাতারের পাশে একটি লাশ পড়ে আছে। তবে রাত হওয়ায় লাশ শনাক্ত ও উদ্ধারে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছে।আরও পড়ুন, জলমহাল দখলের অভিযোগের বিরুদ্ধে গ্রামবাসীর প্রতিবাদ সভাস্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ-ভারত দুই দেশের আখাউড়া-ত্রিপুরা রাজ্যের সীমান্তের ২০২২-৯এস সীমান্ত পিলারের কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি বিএসএফের নজরে আসে। পরে লাশ উদ্ধারের জন্য বিজিবি ও বিএসএফের বৈঠকের চেষ্টা চলছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ যুগান্তরকে বলেন, লাশটি ঠিক কীভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ কী—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।এদিকে সীমান্ত এলাকায় ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।