দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ মাদক নারী কারবারি গ্রেপ্তার

৮৮ কেজি গাঁজাসহ মাদক নারী কারবারি গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে   অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে একই থানাধীন বরমি মধ্যপাড়া জনৈক কাজলের বাড়ির ভাড়াটিয়া মাদক সম্রাট কবির হোসেনের বসত ঘর থেকে এ বিপুল মাদক উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে কবির পালিয়ে গেলেও তার স্ত্রী মাদক কারবারি তাহমিনাকে(৩৫) গ্রেফতার করে। তাহমিনা মাদক কেনাবেচায় জড়িত। গতকাল শনিবার বিকাল ৩টায় গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গোপন সূত্রের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরে পুলিশ অভিযান চালিয়ে বরমি মধ্যপাড়া কাজলের বাড়ির  ভাড়াটিয়া মাদক সম্রাট কবির হোসেনের বসত ঘর থেকে ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। 

আরও  পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

অভিযানে কবির হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও মাদক কেনাবেচায় সম্পৃক্ততার অভিযোগে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।তিনি আরো জানান, এ ঘটনায় শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুসবাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।  উক্ত মামলায় গ্রেপ্তার তাহমিনাকে আজকে আদালতে পাঠানো হয়েছে। পরে বিজ্ঞ আদালতে নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক ও ১টি পুলিশকে মারধরের মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), গাজীপুরের ডিআইও-১ মোঃ আবুল বাশার মিয়া এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম। পলাতক কবির হোসেনসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : গাঁজা উদ্ধার মাদক নারী কারবারি

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ মাদক নারী কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x