প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ মাদক নারী কারবারি গ্রেপ্তার
জোবায়ের হোসেন ইফতি ||
গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধারসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে একই থানাধীন বরমি মধ্যপাড়া জনৈক কাজলের বাড়ির ভাড়াটিয়া মাদক সম্রাট কবির হোসেনের বসত ঘর থেকে এ বিপুল মাদক উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে কবির পালিয়ে গেলেও তার স্ত্রী মাদক কারবারি তাহমিনাকে(৩৫) গ্রেফতার করে। তাহমিনা মাদক কেনাবেচায় জড়িত। গতকাল শনিবার বিকাল ৩টায় গাজীপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গোপন সূত্রের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুরে পুলিশ অভিযান চালিয়ে বরমি মধ্যপাড়া কাজলের বাড়ির ভাড়াটিয়া মাদক সম্রাট কবির হোসেনের বসত ঘর থেকে ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়। আরও পড়ুন, বাসন থানার বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার, আদালতে প্রেরণঅভিযানে কবির হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও মাদক কেনাবেচায় সম্পৃক্ততার অভিযোগে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।তিনি আরো জানান, এ ঘটনায় শ্রীপুর থানার উপ পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুসবাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। উক্ত মামলায় গ্রেপ্তার তাহমিনাকে আজকে আদালতে পাঠানো হয়েছে। পরে বিজ্ঞ আদালতে নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মাদক ও ১টি পুলিশকে মারধরের মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), গাজীপুরের ডিআইও-১ মোঃ আবুল বাশার মিয়া এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম। পলাতক কবির হোসেনসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত