দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত

১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত

বিরোধী ১১ দলীয় ঐক্য জোটের ঘোষিত ৮ দফা দাবির সমর্থনে ঢাকা থেকে রংপুরগামী লংমার্চ ও পথসভা শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন এলাকায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।আয়োজকদের তথ্য অনুযায়ী, লংমার্চটি সকাল আনুমানিক ৯টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এলাকায় প্রবেশ করে। পরে সকাল প্রায় ১০টায় ভোগড়া বাইপাস এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ তাদের ৮ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে লংমার্চটি পুনরায় রংপুরের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।

আরও  পড়ুন ,টুঙ্গিপাড়ায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ১৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

পথসভা ও লংমার্চে আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম ঘটে বলে আয়োজক সূত্রে জানা গেছে।অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।জিএমপি সূত্রে জানা যায়, লংমার্চ ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এ সময় এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিষয় : শান্তিপূর্ণভাব লংমার্চ অনুষ্ঠিত ঐক্য জোট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে ১১ দলীয় ঐক্য জোটের ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিরোধী ১১ দলীয় ঐক্য জোটের ঘোষিত ৮ দফা দাবির সমর্থনে ঢাকা থেকে রংপুরগামী লংমার্চ ও পথসভা শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন এলাকায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।আয়োজকদের তথ্য অনুযায়ী, লংমার্চটি সকাল আনুমানিক ৯টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এলাকায় প্রবেশ করে। পরে সকাল প্রায় ১০টায় ভোগড়া বাইপাস এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতৃবৃন্দ তাদের ৮ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে লংমার্চটি পুনরায় রংপুরের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।

আরও  পড়ুন ,টুঙ্গিপাড়ায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত ১৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

পথসভা ও লংমার্চে আনুমানিক ৮ থেকে ১০ হাজার মানুষের সমাগম ঘটে বলে আয়োজক সূত্রে জানা গেছে।অনুষ্ঠানকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ও পুলিশ সদস্যরা নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।জিএমপি সূত্রে জানা যায়, লংমার্চ ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং এ সময় এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x