গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জুনিয়র বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। গত ১৭ বছরে সেই মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। পতিত সরকার একটি দেশকে খুশি করতে গিয়ে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে। ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।” তিনি বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে প্রতিটি ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গ্যাস ও বিদ্যুতের সমস্যা অতিদ্রুত সমাধান হবে। আপনারা কষ্ট পাচ্ছেন, আর একটু ধৈর্য ধরুন—সব ঠিক হয়ে যাবে।”
আরও পড়ুন, শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
এস এম জিলানী আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর ধরে ভেঙে পড়া রাষ্ট্রব্যবস্থাকে গুছিয়ে জনসেবামূলক প্রকল্প গ্রহণ করছেন। যারা ১৭ বছর একটানা সরকার পরিচালনা করেছেন, তারা ইচ্ছা করেই দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন এবং দেশের অর্থ লুটপাট করে বিদেশে পালিয়ে গেছেন।” তিনি মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। অনুষ্ঠানে টুঙ্গিপাড়া জিডি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু কুলদান্দ মল্লিক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৯২ জন, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৩ জন এবং জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৯ জনসহ মোট ১৪৪ জন মেধাবী শিক্ষার্থীকে স্মারক ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবুল খায়ের, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং শিক্ষক-অভিভাবকরা।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন