দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার স্বামী মো. কবির হোসেন (৪৫) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।পুলিশের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে শ্রীপুর থানাধীন বরমী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এর আগে বরমী বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়।পুলিশ জানায়, বরমী মধ্যপাড়ায় কাজল নামে এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়া মো. কবির হোসেনের বসতঘরে অভিযান চালানোর সময় তিনি কৌশলে পালিয়ে যান। এ সময় তার স্ত্রী তাহমিনা পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার দখল থেকে বিভিন্ন রঙের প্যাকেটে রাখা ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ ৪০ হাজার টাকা।

আরও  পড়ুন, পানিবন্দি মানুষের পাশে মণিরামপুর সমিতি খাদ্য ও ওষুধ নিয়ে জলাবদ্ধতাকবলিত এলাকায় স্বেচ্ছাসেবীরা

পুলিশের দাবি, মো. কবির হোসেন একজন আন্তঃজেলা মাদক কারবারি। তিনি স্ত্রীসহ অন্যদের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে মাদকের চালান এনে স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় শ্রীপুর থানার এসআই আব্দুল কুদ্দুসের এজাহারের ভিত্তিতে মো. কবির হোসেন ও তার স্ত্রী তাহমিনার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে। মামলাটি নং-৫১, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারা উল্লেখ করা হয়েছে।পুলিশ আরও জানায়, সিডিএমএস রেকর্ড পর্যালোচনায় মো. কবির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলার মধ্যে শ্রীপুর থানায় ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০২২ সালের একাধিক মামলা এবং রমনা মডেল থানা ও ভালুকা মডেল থানায় করা মামলাও রয়েছে।মামলাটির তদন্ত করছেন শ্রীপুর থানার এসআই আব্দুল জলিল মণ্ডল। গ্রেপ্তারকৃত তাহমিনাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয় : মাদকবিরোধী_অভিযান নারী গ্রেপ্তার স্বামী পলাতক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x