মির্জাপুরে মুদি দোকানে অভিযান, ৩৯০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।রোববার সকালে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজার এলাকায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাঝালিয়া গ্রামের বাসিন্দা সাথী আক্তার দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।আরও পড়ুন , মাত্র ৬ বছরে বিপুল সম্পদ অর্জন হারুনের, প্রতিবেশীর জমি দখলে নিয়ে করলেন ঘরগোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের ইন্সপেক্টর সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে তল্লাশি চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে মাদক বিক্রির অভিযোগে সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।স্থানীয়দের মতে, অভিযানের ফলে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।