দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

কটিয়াদীতে ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সোমা আক্তার ওরফে সুমি (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চর ঝাকালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় লিটনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একাধিক ছুরি, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে সোমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোমা আক্তার ওই গ্রামের বাসিন্দা এবং চিহ্নিত মাদক কারবারি লিটনের স্ত্রী। লিটন বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।

আরও  পড়ুন, ৬ দিনের জীবনযুদ্ধের অবসান, না ফেরার দেশে কালুখালীর সন্তান সিফাত

থানা সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফেকামারা এলাকা থেকে ৭৩ পিস ইয়াবাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা, একটি মারামারির মামলা এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।পুলিশের দাবি, লিটন কারাগারে যাওয়ার পরও তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ সংবাদের ভিত্তিতেই বুধবারের অভিযান পরিচালনা করা হয়।কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”গ্রেপ্তারকৃত সোমা আক্তারকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয় : নারী গ্রেপ্তার নগদ টাকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ১৯ জুন ২০২৬

কটিয়াদীতে ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর ঝাকালিয়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সোমা আক্তার ওরফে সুমি (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।বুধবার (১৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চর ঝাকালিয়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় লিটনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, একটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একাধিক ছুরি, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে সোমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোমা আক্তার ওই গ্রামের বাসিন্দা এবং চিহ্নিত মাদক কারবারি লিটনের স্ত্রী। লিটন বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।

আরও  পড়ুন, ৬ দিনের জীবনযুদ্ধের অবসান, না ফেরার দেশে কালুখালীর সন্তান সিফাত

থানা সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফেকামারা এলাকা থেকে ৭৩ পিস ইয়াবাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা, একটি মারামারির মামলা এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।পুলিশের দাবি, লিটন কারাগারে যাওয়ার পরও তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ সংবাদের ভিত্তিতেই বুধবারের অভিযান পরিচালনা করা হয়।কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “মাদক, সন্ত্রাস ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”গ্রেপ্তারকৃত সোমা আক্তারকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত