দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নরসিংদীতে ১১ মামলার আসামী ‘বোমা রাজ্জাক’ গ্রেপ্তার

১১ মামলার আসামী ‘বোমা রাজ্জাক’ গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী এলাকায় পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী রাজ্জাক ওরফে ‘বোমা রাজ্জাক’কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজ্জাক রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চর মেঘনা গ্রামের হানিফার ছেলে।পুলিশ জানায়, রায়পুরা থানাধীন চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী রাজ্জাক ওরফে ‘বোমা রাজ্জাক’ বাঁশগাড়ী এলাকায় অবস্থান করছে।

আরও  পড়ুন, পুকুরে ডুবে কালিগঞ্জে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পরে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নির্দেশনায় এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই শামসুল আলমের নেতৃত্বে বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে বাঁশগাড়ীর দুর্গম চরাঞ্চল থেকে রাজ্জাক ওরফে ‘বোমা রাজ্জাক’কে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাজ্জাকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, হত্যা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন এবং মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় রায়পুরা উপজেলার অন্যান্য তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : ’ গ্রেপ্তার ১১ মামলার আসামী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

নরসিংদীতে ১১ মামলার আসামী ‘বোমা রাজ্জাক’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x