দৈনিক সংবাদ দিগন্ত

নরসিংদীতে ১১ মামলার আসামী ‘বোমা রাজ্জাক’ গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ী এলাকায় পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী রাজ্জাক ওরফে ‘বোমা রাজ্জাক’কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজ্জাক রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের চর মেঘনা গ্রামের হানিফার ছেলে।পুলিশ জানায়, রায়পুরা থানাধীন চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চিহ্নিত সন্ত্রাসী রাজ্জাক ওরফে ‘বোমা রাজ্জাক’ বাঁশগাড়ী এলাকায় অবস্থান করছে।আরও  পড়ুন, পুকুরে ডুবে কালিগঞ্জে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুপরে রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নির্দেশনায় এবং রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই শামসুল আলমের নেতৃত্বে বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানে বাঁশগাড়ীর দুর্গম চরাঞ্চল থেকে রাজ্জাক ওরফে ‘বোমা রাজ্জাক’কে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রাজ্জাকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, হত্যা, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন এবং মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলার তথ্য পাওয়া গেছে।তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশনায় রায়পুরা উপজেলার অন্যান্য তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নরসিংদীতে ১১ মামলার আসামী ‘বোমা রাজ্জাক’ গ্রেপ্তার