দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিকাপুর একাদশ ও মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের মধ্যে কোয়ার্টার ফাইনালের খেলা চলছিল। ম্যাচে কালিকাপুর একাদশ এক গোলে এগিয়ে ছিল।খেলা শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে তা মাঠের বাইরে ছড়িয়ে পড়ে।

আরও  পড়ুন, বাসনে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার ৬ সন্দেহভাজনসহ ৮ জন গ্রেপ্তার

অভিযোগ করা হয়েছে, কালিকাপুর একাদশের টিম লিডার মিরাজ খানকে ইট দিয়ে মুখমণ্ডলে আঘাত করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।এ সময় দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত মিরাজ খানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় মিরাজের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার দুপুরে রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : গ্রেপ্তার সংঘর্ষে ফুটবল খেলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫০

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিকাপুর একাদশ ও মাটিভাঙ্গা চ্যালেঞ্জ একাদশের মধ্যে কোয়ার্টার ফাইনালের খেলা চলছিল। ম্যাচে কালিকাপুর একাদশ এক গোলে এগিয়ে ছিল।খেলা শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে দুই দলের দুই খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে তা মাঠের বাইরে ছড়িয়ে পড়ে।

আরও  পড়ুন, বাসনে বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার ৬ সন্দেহভাজনসহ ৮ জন গ্রেপ্তার

অভিযোগ করা হয়েছে, কালিকাপুর একাদশের টিম লিডার মিরাজ খানকে ইট দিয়ে মুখমণ্ডলে আঘাত করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।এ সময় দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত মিরাজ খানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় মিরাজের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে থানায় মামলা করেন। পরে বৃহস্পতিবার দুপুরে রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা এলাকা থেকে জাহাঙ্গীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x