ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য রাজধানীর আশপাশের বিস্তীর্ণ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী শুক্রবার ১৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শনিবার ১৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।একই সময়ে আশপাশের কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস।গ্যাস সরবরাহ বন্ধ থাকার তালিকায় রয়েছে ঢাকা ইপিজেড মালঞ্চ পাওয়ার প্লান্ট বেক্সিমকো ডিআরএস কাশিমপুর সারদাগঞ্জ হাজী
আরও পড়ুন, বনশ্রীতে দুই বাসের চাপায় শিক্ষিকা নিহত
মার্কেট শ্রীপুর চন্দ্রা চন্দ্রা মোড় নবীনগর সাভার টাউন সাভার ক্যান্টনমেন্ট উলাইল ব্যাংক টাউন এবং সাভার রেডিও কলোনি।এ ছাড়া কলমা দোসাইদ কুমকুমারী আক্রান চারাবাগ বড় আশুলিয়া টঙ্গাবাড়ী কাঠগড়া জিরাবো গাজীরচট নয়াপাড়া ও দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকাতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।নয়ারহাট বলিভদ্রপুর পল্লীবিদ্যুৎ ডেন্ডারবর ভাদাইল লতিফপুর মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকাতেও সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।তিতাস গ্যাস জানিয়েছে পাইপলাইন স্থানান্তরের কাজ শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিষয় : সরবরাহ বন্ধ গ্যাস পাইপলাইন যেসব এলাকা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন