দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৫ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে বিভিন্ন শ্রেণির ২৫ ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মেয়েও রয়েছে। অসুস্থ ছাত্রীদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ করে বিভিন্ন শ্রেণির ছাত্রীরা মাথাব্যথা ও অসুস্থতার কথা জানাতে থাকে। একপর্যায়ে কয়েকজন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। পরে বিকেলে তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ জানান, মঙ্গলবার ক্লাস চলাকালে এক ছাত্রী সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তাকে শিক্ষক কক্ষে নিয়ে মাথায় পানি দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়। এর কিছুক্ষণ পর আরও কয়েকজন ছাত্রী মাথাব্যথাসহ অসুস্থ হয়ে পড়ে।তিনি বলেন, বুধবার আবারও ক্লাস চলাকালে বিভিন্ন শ্রেণির আরও ১৮ জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল রওজা জান্না বলেন, স্কুলে আসার পর তার মাথাব্যথা শুরু হয়। প্রথম ক্লাস করার পর মাথাব্যথা বেড়ে গেলে বেঞ্চে মাথা রেখে শুয়ে পড়ে। একপর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়।

আড়ও পড়ুন,মাদারগঞ্জে নিজ ঘর থেকে সজীবের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 এরপর কী হয়েছে, তা সে বলতে পারবে না।ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, স্কুলে থাকাকালে তার মাথাব্যথা হয়। কী কারণে এমন হয়েছে, তা সে বলতে পারছে না।এদিকে, একসঙ্গে এত ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিদ্যালয় কর্তৃপক্ষও উদ্বিগ্ন হয়ে পড়েছে। তবে একই সময়ে ছাত্রীদের অসুস্থ হয়ে পড়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, বুধবার বিকেলে একসঙ্গে প্রায় ২৫ জন ছাত্রী হাসপাতালে ভর্তি হয়। তাদের পরীক্ষা করে গুরুতর কোনো শারীরিক সমস্যা পাওয়া যায়নি। এরই মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। দু-একজনের সমস্যা একটু বেশি থাকায় তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের অসুস্থতা মানসিক বা মনস্তাত্ত্বিক কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয় : বিদ্যালয় উচ্চ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে একসঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x