দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মাদারগঞ্জে নিজ ঘর থেকে সজীবের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সজীবের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে সজীব (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২ ঘটিকায় মাদারগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড বানীকুঞ্জ (বলদভরা) এলাকার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে তার মরদেহ ঝুলতে দেখা যায়। নিহত হযরত আলী (সজীব) ওই এলাকার বালিজুড়ি বাজারের সাবেক ফল ব্যবসায়ী নজরুল ইসলাম ভুট্টর -এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সজীবের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

আড়ও পড়ুন,মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত যাওয়ার চেষ্টা ৬ বাংলাদেশী আটক

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পরিবারের দাবি, সড়ক দূর্ঘটনায় শরীরে ও মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার পর বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল সজীব। এছাড়াও পারিবারিক কলহের জেরে এমনটা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে । এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয় : মরদেহ ঝুলন্ত ঘর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মাদারগঞ্জে নিজ ঘর থেকে সজীবের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মাদারগঞ্জে সজীব (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২ ঘটিকায় মাদারগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড বানীকুঞ্জ (বলদভরা) এলাকার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে তার মরদেহ ঝুলতে দেখা যায়। নিহত হযরত আলী (সজীব) ওই এলাকার বালিজুড়ি বাজারের সাবেক ফল ব্যবসায়ী নজরুল ইসলাম ভুট্টর -এর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সজীবের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন জানালা দিয়ে ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। 

আড়ও পড়ুন,মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারত যাওয়ার চেষ্টা ৬ বাংলাদেশী আটক

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পরিবারের দাবি, সড়ক দূর্ঘটনায় শরীরে ও মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার পর বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল সজীব। এছাড়াও পারিবারিক কলহের জেরে এমনটা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে । এটি হত্যা নাকি আত্মহত্যা—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x