দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযানে শ্রেষ্ঠত্ব, পুরস্কৃত জয়পুরহাট ডিবির এসআই শাখাওয়াত

অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযানে শ্রেষ্ঠত্ব

অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সফল অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাজশাহী রেঞ্জের আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মো. শাখাওয়াত হোসেন।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযানে শ্রেষ্ঠত্বপুরস্কৃত জয়পুরহাট ডিবির এসআই শাখাওয়াতরাজশাহী রেঞ্জের আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিরস্ত্র) মো. শাখাওয়াত হোসেন।সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

আরও  পড়ুন, বড় ভাইয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দোয়া ও সমর্থন চান আনোয়ার হোসেন

সভায় আগস্ট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধচিত্র, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়।সভায় জানানো হয়, আগস্ট মাসে অনলাইনে জুয়া খেলার সময় এক আসামিকে গ্রেপ্তার করে জয়পুরহাট জেলা ডিবি। এ সময় তার কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড এবং বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়। অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসআই (নিরস্ত্র) মো. শাখাওয়াত হোসেন।উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিআইজি মো. আশিক সাঈদ এসআই শাখাওয়াত হোসেনকে পুরস্কৃত করেন।সভায় রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ রেঞ্জাধীন সব জেলার পুলিশ সুপার ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাকে এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ।

বিষয় : জুয়া চক্র অভিযানে শ্রেষ্ঠত্ব ডিবির এসআই

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযানে শ্রেষ্ঠত্ব, পুরস্কৃত জয়পুরহাট ডিবির এসআই শাখাওয়াত

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x