দৈনিক সংবাদ দিগন্ত

মেহেরপুরে অনলাইন জুয়া চক্রে জড়িত যুবক গ্রেপ্তার, মোবাইল থেকে লেনদেনের উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব এলাকা থেকে অনলাইন জুয়া চক্রের সঙ্গে জড়িত অভিযোগে আল সাহাব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার বিকেলে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।পুলিশ জানায়, ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে চলমান অভিযানের অংশ হিসেবে গাংনী থানাধীন গাড়াডোব এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।আরও  পড়ুন , আড়াইহাজারে বিএনপি নেতা খুন, উত্তেজনায় সড়ক অবরোধ ও ভাঙচুরএর আগে একই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সর্বশেষ এই অভিযান পরিচালিত হয়।পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মেহেরপুর সদর ও গাংনী থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬–এর আওতায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তার আল সাহাবের মোবাইল ফোন বিশ্লেষণ করে অনলাইন জুয়ার চ্যানেলে লেনদেন, মালয়েশিয়ার মুদ্রায় ই-লেনদেন এবং একাধিক জুয়ার আইডির তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার যুবককে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।আরও  পড়ুন , কক্সবাজারে ইয়াবা চালানসহ বিএনপি নেতার স্ত্রীসহ দুইজন গ্রেপ্তার

মেহেরপুরে অনলাইন জুয়া চক্রে জড়িত যুবক গ্রেপ্তার, মোবাইল থেকে লেনদেনের উদ্ধার