ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার কার্যালয়ের পাশে একটি পরিত্যক্ত টিনশেড ঘরে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অভিযান পরিচালনাকারী দলের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়।সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের উত্তর পাশে হলপাড়ায় অবস্থিত পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মো. আলমগীর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জুয়েল রানার নেতৃত্বে বিশেষ দলটি সেখানে অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন, মেহেপুরে বিপুল পরিমাণ মাদক, নগদ অর্থ ও গুলিসহ বাবা ছেলে আটক
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পুলিশ সুপার কার্যালয়ের এএসআই শান্তি কুমার রায় কনস্টেবল মো. সোহেল রানা কনস্টেবল মো. আলমগীর কবির এবং শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান।অভিযানকালে জুয়ার আসর থেকে নগদ টাকা তাস ও একাধিক স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ সময় পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই মো. আতাউর রহমান এবং পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন।এ ঘটনায় সদর থানার এসআই মো. লিখন হোসেন বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।মঙ্গলবার চার গ্রেপ্তার পুলিশ সদস্যকে আদালতে সোপর্দ করা হলে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন অপরাধী যেই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নন। চার আসামিকে আদালতে পাঠিয়ে কারাগারে নেওয়া হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিষয় : গ্রেপ্তার পুলিশ সদস্য জুয়া

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন