দৈনিক সংবাদ দিগন্ত

পোশাক বিতর্কে দিশা

পোশাক বিতর্কে দিশা
অভিনেত্রী দিশা পাটানি

ভারতীয় ঐতিহ্যবাহী রাখিবন্ধন উৎসবের একটি বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।আম্বানি পরিবারের জমকালো গণেশ পুজোয় বলিউডের একাধিক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন দিশা পাটানি। অনুষ্ঠানে তাকে দেখা যায় উজ্জ্বল লাল রঙের লেহেঙ্গায়। হালকা সাজ ও হাসিমাখা উপস্থিতিতে নজর কাড়লেও তার ব্লাউজের গভীর কাট ঘিরেই শুরু হয় বিতর্ক।অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ দিশার পোশাক নিয়ে সমালোচনা করেন। 

আরও  পড়ুন, জুয়াবিরোধী বার্তা চমকের

ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক পরা নিয়ে কেউ কেউ আপত্তি জানান এবং এটিকে অনুষ্ঠানের পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন।কেউ আবার আগের একটি পোশাক বিতর্কের প্রসঙ্গ টেনে কৃতি শ্যাননের সঙ্গে দিশার ঘটনাটির তুলনা করেছেন। সামাজিক মাধ্যমে দিশার পোশাকের ধরন নিয়েও নানা মন্তব্য দেখা গেছে।তবে নেটিজেনদের এই সমালোচনার বিষয়ে এখনো পর্যন্ত দিশা পাটানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।গণেশ উৎসবটি ছিল আম্বানি পরিবারের অন্যতম বড় আয়োজন। এতে বলিউডের বিভিন্ন তারকার উপস্থিতি থাকলেও দিশার সাজ সামাজিক মাধ্যমে আলাদা করে আলোচনায় আসে তার পোশাককে কেন্দ্র করে।

বিষয় : ঐতিহ্যবাহী নতুন আলোচনা রাখিবন্ধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

পোশাক বিতর্কে দিশা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতীয় ঐতিহ্যবাহী রাখিবন্ধন উৎসবের একটি বিজ্ঞাপনে কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বলিউড অভিনেত্রী দিশা পাটানির পোশাক নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা।আম্বানি পরিবারের জমকালো গণেশ পুজোয় বলিউডের একাধিক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন দিশা পাটানি। অনুষ্ঠানে তাকে দেখা যায় উজ্জ্বল লাল রঙের লেহেঙ্গায়। হালকা সাজ ও হাসিমাখা উপস্থিতিতে নজর কাড়লেও তার ব্লাউজের গভীর কাট ঘিরেই শুরু হয় বিতর্ক।অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ দিশার পোশাক নিয়ে সমালোচনা করেন। 

আরও  পড়ুন, জুয়াবিরোধী বার্তা চমকের

ধর্মীয় অনুষ্ঠানে এমন পোশাক পরা নিয়ে কেউ কেউ আপত্তি জানান এবং এটিকে অনুষ্ঠানের পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন।কেউ আবার আগের একটি পোশাক বিতর্কের প্রসঙ্গ টেনে কৃতি শ্যাননের সঙ্গে দিশার ঘটনাটির তুলনা করেছেন। সামাজিক মাধ্যমে দিশার পোশাকের ধরন নিয়েও নানা মন্তব্য দেখা গেছে।তবে নেটিজেনদের এই সমালোচনার বিষয়ে এখনো পর্যন্ত দিশা পাটানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।গণেশ উৎসবটি ছিল আম্বানি পরিবারের অন্যতম বড় আয়োজন। এতে বলিউডের বিভিন্ন তারকার উপস্থিতি থাকলেও দিশার সাজ সামাজিক মাধ্যমে আলাদা করে আলোচনায় আসে তার পোশাককে কেন্দ্র করে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
পোশাক বিতর্কে দিশা
0:00 0:00
1.0x