দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কসবায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা ও তিনটি চাইনিজ কুড়ালসহ মোট আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কসবা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌর রাস্তার মোড়সংলগ্ন ব্রিজের ওপর অভিযান চালানো হয়। কসবা থানার এসআই মো. নুরুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিল্লাল হোসেন (৪২), জুনায়েদ মিয়া (২০), রাজু (২১), রুমান ভূইয়া (২৭), মনির ওরফে কসাই মনির (৩০) এবং সুজন মিয়া (৫৫)। তারা সবাই কসবা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আড়ও পড়ুন,সবুজ বাংলাদেশ গড়তে গাছের যত্ন নাও-কালকিনিতে ইউএনও কিশোর কুমার দাস

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে তিনটি রামদা ও তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া আরও দুটি রামদা উদ্ধার করা হয়। সব মিলিয়ে আটটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।এ ঘটনায় কসবা থানায় ১৫ সেপ্টেম্বর মামলা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় করা হয়েছে। পলাতক দুই আসামি ও অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বিষয় : ডাকাত গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কসবায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা ও তিনটি চাইনিজ কুড়ালসহ মোট আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে কসবা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌর রাস্তার মোড়সংলগ্ন ব্রিজের ওপর অভিযান চালানো হয়। কসবা থানার এসআই মো. নুরুন নবীর নেতৃত্বে পুলিশের একটি দল সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিল্লাল হোসেন (৪২), জুনায়েদ মিয়া (২০), রাজু (২১), রুমান ভূইয়া (২৭), মনির ওরফে কসাই মনির (৩০) এবং সুজন মিয়া (৫৫)। তারা সবাই কসবা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আড়ও পড়ুন,সবুজ বাংলাদেশ গড়তে গাছের যত্ন নাও-কালকিনিতে ইউএনও কিশোর কুমার দাস

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে তিনটি রামদা ও তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেখানো ও তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক ও অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেলে যাওয়া আরও দুটি রামদা উদ্ধার করা হয়। সব মিলিয়ে আটটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।এ ঘটনায় কসবা থানায় ১৫ সেপ্টেম্বর মামলা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় করা হয়েছে। পলাতক দুই আসামি ও অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x