পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বনজ ও ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কিশোর কুমার দাসের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। পরে সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতেও গাছের চারা বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সাবেক বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল আলম, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কালকিনি,
আরও পড়ুন, দশ বছর পর নিজ প্রতিষ্ঠানে অধ্যক্ষের চেয়ারে শাহিনুর রহমান, করলেন সংবাদ সম্মেলন
কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি ও রেড ক্রিসেন্ট কালকিনি উপজেলা ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা গাছগুলো বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণ করে নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করে।উপজেলা নির্বাহী অফিসার কিশোর কুমার দাস বলেন, “সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিয়ে আমরা কালকিনিতে এই কর্মসূচির সূচনা করলাম। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তোমরা এই গাছগুলোর যত্ন নেবে।”তিনি আরও বলেন, “গাছ আমাদের অক্সিজেনের ফ্যাক্টরি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও করতে হবে
বিষয় : প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচির আওতা

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন