দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দশ বছর পর নিজ প্রতিষ্ঠানে অধ্যক্ষের চেয়ারে শাহিনুর রহমান, করলেন সংবাদ সম্মেলন

দশ বছর পর নিজ প্রতিষ্ঠানে অধ্যক্ষের চেয়ারে শাহিনুর রহমান

জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ শাহিনুর রহমান প্রায় ১০ বছর পর প্রতিষ্ঠানে গিয়ে অধ্যক্ষের চেয়ারে বসেছেন। মামলা জটিলতায় সাময়িক বরখাস্ত হওয়ার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি প্রতিষ্ঠানে গিয়ে এভাবে দায়িত্ব গ্রহণের দাবি করেন।মঙ্গলবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তিনি পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে নিজেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ দাবি করে ওই চেয়ারে বসেন এবং উপস্থিত সাংবাদিকদের সামনে একটি সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ শাহিনুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকেই তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সালে কিছু মহল ষড়যন্ত্রমূলকভাবে ঢাকার শেরেবাংলা নগর থানায় তার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করে। ওই মামলায় তিনি দুই দিন কারাভোগের পর জামিন পান। এরপর আর তাকে প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

আরও  পড়ুন, সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন

শাহিনুর রহমান আরও বলেন, তৎকালীন সরকারের ঘনিষ্ঠ একটি মহলের প্রভাবে তাকে প্রতিষ্ঠানে বসতে দেওয়া হয়নি এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি আদালতের মাধ্যমে ২০২৫ সালে নিষ্পত্তি হয়ে তিনি অব্যাহতি পান। এরপর ব্যবস্থাপনা কমিটির কাছে স্বপদে পুনর্বহালের আবেদন করলেও কোনো কার্যকর ব্যবস্থানেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, পুনর্বহালের বিষয়ে ১৮০ দিন অতিবাহিত হওয়ার পর মঙ্গলবার এলাকার সুধীজন, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে তাকে তার পদেআসীন করা হয়েছে।এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার বলেন, “এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। আপনাদের যা জানার আছে, তা প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানুন।”প্রতিষ্ঠানের সভাপতি ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. কাশফিয়া তাসরিন বলেন, “বিষয়টি অবগত হয়েছি। বিধি মোতাবেক যে ব্যবস্থা নেওয়ার দরকার, সেটিই করা হবে।

বিষয় : সংবাদ সম্মেলন নিজ প্রতিষ্ঠান অধ্যক্ষের চেয়ারে

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

দশ বছর পর নিজ প্রতিষ্ঠানে অধ্যক্ষের চেয়ারে শাহিনুর রহমান, করলেন সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x