দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার, ফিরবে নব্বই দশকের ব্যান্ড সংগীতের সেই উন্মাদনা

মাটি খননের সময় সন্ধান পাওয়া গেল ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা দুটি লোহার বাক্স

কসবায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার, পলাতক আরও একজন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

রায়পুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৫ ঘণ্টার যৌথ অভিযান, গ্রেপ্তার একাধিক হত্যা মামলার আসামি

রায়পুরায় মোবাইল কোর্টের অভিযান, চার প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

মানবিক পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

গঙ্গাচড়ায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রায়হান সিরাজী

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল; গুলি ছুড়ল পুলিশ

পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল; গুলি ছুড়ল পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।শনিবার দিবাগত রাতে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ওই এলাকায় টহলরত গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হুমায়ুনসহ তিন কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছান।

আরও  পড়ুন, টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ, হাতকড়াসহ আসামি ছিনতাই

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ডাকাতেরা সড়কের ব্যারিকেড সরিয়ে পালিয়ে যায়।পুলিশ আরও জানায়, এর আগে একই এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর উপজেলার মোল্লারচর এলাকা থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাবজেল হোসেন জানিয়েছেন, ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বিষয় : পুলিশ ডাকাতির প্রস্তুতি পাল্টাধাওয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল; গুলি ছুড়ল পুলিশ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।শনিবার দিবাগত রাতে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ওই এলাকায় টহলরত গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হুমায়ুনসহ তিন কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছান।

আরও  পড়ুন, টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ, হাতকড়াসহ আসামি ছিনতাই

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ডাকাতেরা সড়কের ব্যারিকেড সরিয়ে পালিয়ে যায়।পুলিশ আরও জানায়, এর আগে একই এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর উপজেলার মোল্লারচর এলাকা থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাবজেল হোসেন জানিয়েছেন, ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x