বাসন থানার বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ২৮ জুন ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, গ্রেফতারি পরোয়ানা এবং মহানগর পুলিশ (জিএমপি) অধ্যাদেশে বিভিন্ন অভিযোগ রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে ডাকাতি প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন দুই কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোঃ সাব্বির হোসেন (২০) ও মোঃ হাসান (২২)। তাদের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাই সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।এছাড়া সিআর (কগনিজেবল রিপোর্ট) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আরিফুর রহমান, শাহীন এবং মোঃ সিয়াম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।আরও পড়ুন, "নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি'র অভিযানে ৫০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার"অভিযানে জিআর (জেনারেল রেজিস্টার) গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রিপন ও রায়হান তালুকদারকেও আটক করা হয়।অন্যদিকে, জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশনের মামলায় মোঃ নাইম (৩২) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার নিয়ামতপুর এলাকার বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুর মহানগরের বাসন থানার নলজানী এলাকার গ্রেটওয়াল সিটিতে বসবাস করছিলেন।বাসন থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।