প্রিন্ট এর তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল; গুলি ছুড়ল পুলিশ
সংবাদ দিগন্ত ||
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।শনিবার দিবাগত রাতে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ওই এলাকায় টহলরত গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই হুমায়ুনসহ তিন কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছান।আরও পড়ুন, টঙ্গীতে পুলিশের ওপর পাথর নিক্ষেপ, হাতকড়াসহ আসামি ছিনতাইপুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ আত্মরক্ষার্থে শটগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ডাকাতেরা সড়কের ব্যারিকেড সরিয়ে পালিয়ে যায়।পুলিশ আরও জানায়, এর আগে একই এলাকা থেকে একটি প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার প্রায় এক ঘণ্টা পর উপজেলার মোল্লারচর এলাকা থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাবজেল হোসেন জানিয়েছেন, ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত