দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি

মাদক ও কিশোর গ্যাং

‘পুলিশ জনতা, ঐক্য গড়ো—শান্তি সমাজ রক্ষা করো’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২৬।বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌর শহরের নায়োরী কমিউনিটি সেন্টারে পিরোজপুর সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পিরোজপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শেখ শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, গত ছয় মাসে পিরোজপুরে পাঁচটি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার বলেন, শুধু মাদক কারবারিদের বিরুদ্ধেই নয়, আগামী সপ্তাহ থেকে মাদকসেবীদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আড়ও পড়ুন,গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টে রিট খারিজ

 অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যক্ষ সহযোগিতা এবং সামাজিক সচেতনতা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম আলী, জেলা শ্রমিকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।বক্তারা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিষয় : মাদক কঠোর হুঁশিয়ারি মাদক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‘পুলিশ জনতা, ঐক্য গড়ো—শান্তি সমাজ রক্ষা করো’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২৬।বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌর শহরের নায়োরী কমিউনিটি সেন্টারে পিরোজপুর সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পিরোজপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শেখ শহিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি জানান, গত ছয় মাসে পিরোজপুরে পাঁচটি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।পুলিশ সুপার বলেন, শুধু মাদক কারবারিদের বিরুদ্ধেই নয়, আগামী সপ্তাহ থেকে মাদকসেবীদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আড়ও পড়ুন,গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, হাইকোর্টে রিট খারিজ

 অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যক্ষ সহযোগিতা এবং সামাজিক সচেতনতা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান নাসিম আলী, জেলা শ্রমিকদলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।আলোচনা সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।বক্তারা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত