দৈনিক সংবাদ দিগন্ত

শিবচরে যুবদলের বিক্ষোভ মিছিল, হামলাকারীদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি

মাদারীপুরের শিবচরে ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও ভান্ডারীকান্দি ইউনিয়ন যুবদল নেতা  জুনায়েদ চোকদারের ওপর গত ২৫ আগস্ট  নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিবচর  উপজেলা যুবদল।শুক্রবার (২৮ আগস্ট)  উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শিবচর কলেজ মোড় থেকে শুরু হয়। পরে মিছিলটি শিবচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাত্তর রোড হয়ে একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়।পরে একাত্তর চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা জুনায়েদ চোকদারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।আরও  পড়ুন, বিলের পানিতে বৈঠার ঝড়, সালথায় নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজবক্তারা বলেন, ‘এ ধরনের হামলার পরও যদি আমরা নীরব থাকি, তাহলে ভবিষ্যতে আরও হামলা, লাঞ্ছনা ও বঞ্চনার শিকার হতে হবে।’ তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।সমাবেশ থেকে শিবচর থানা পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এ সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান যুবদল নেতারা। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।উল্লেখ্য, গত ২৫ আগস্ট ভান্ডারীকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও যুবদল নেতা জুনায়েদ চোকদারের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় তিনি গুরুতর আহত হন।

শিবচরে যুবদলের বিক্ষোভ মিছিল, হামলাকারীদের গ্রেপ্তারে কঠোর হুঁশিয়ারি