দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যে ডব্লিউএইচও থেকে পদত্যাগ পুতুলের

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল

আর্থিক অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।বুধবার নিজের পদ থেকে পদত্যাগ করেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।২০২৪ সালে পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ।তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদক প্রতারণার মামলা করে।এদিকে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরের খরচ সংক্রান্ত অনিয়ম,

আরও  পড়ুন,  এসএসসি ২০২৬ পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

 শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও তদন্ত শুরু করে বলে জানিয়েছে রয়টার্স।গত জুলাইয়ে তাকে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়।তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন সায়মা ওয়াজেদ।ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, দায়িত্ব পালনে তাকে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বেতন বা পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিষয় : আর্থিক অনিয়ম স্বাস্থ্য সংস্থার পদত্যাগ পুতুলের

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যে ডব্লিউএইচও থেকে পদত্যাগ পুতুলের

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আর্থিক অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।বুধবার নিজের পদ থেকে পদত্যাগ করেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।২০২৪ সালে পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক নির্বাচিত হন সায়মা ওয়াজেদ।তবে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদক প্রতারণার মামলা করে।এদিকে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরের খরচ সংক্রান্ত অনিয়ম,

আরও  পড়ুন,  এসএসসি ২০২৬ পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

 শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দেওয়া এবং বাংলাদেশে জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে ডব্লিউএইচও তদন্ত শুরু করে বলে জানিয়েছে রয়টার্স।গত জুলাইয়ে তাকে অবৈতনিক ছুটিতে পাঠানো হয়।তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন সায়মা ওয়াজেদ।ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেন, দায়িত্ব পালনে তাকে বাধা দেওয়া হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন বেতন বা পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত