দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি ২০২৬ পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি ২০২৬ পুনঃনিরীক্ষণের ফল আজ

এসএসসি পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণের ফল দেখতে পারবেন। একই সঙ্গে আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে এসএমএস।এছাড়া rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে।গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন চলে ১৭ আগস্ট রাত পর্যন্ত।নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর তুলনায় মোট উত্তরপত্রের আবেদনের সংখ্যা হয়েছে বেশি।

আরও  পড়ুন, সাবেক ডিবিপ্রধান হারুন ও ভাইয়ের বিরুদ্ধে দুদকের চার্জশিট

১১টি শিক্ষা বোর্ডে লিখিত ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র রয়েছে।বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। সেখানে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।এছাড়া কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, যশোর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।শিক্ষা বোর্ডগুলো নির্ধারিত সময়ে ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহের জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

বিষয় : পুনঃনিরীক্ষণে মূল্যায়নের ফল এসএসসি ২০২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

এসএসসি ২০২৬ পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এসএসসি পরীক্ষা-২০২৬-এর খাতা পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশের পাশাপাশি পুনঃনিরীক্ষণের আবেদনকারীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনঃনিরীক্ষণের ফল দেখতে পারবেন। একই সঙ্গে আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে পাঠানো হবে এসএমএস।এছাড়া rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল জানা যাবে।গত ১১ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়। আবেদন চলে ১৭ আগস্ট রাত পর্যন্ত।নির্ধারিত সময়ের মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেন।একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারেন। ফলে পরীক্ষার্থীর তুলনায় মোট উত্তরপত্রের আবেদনের সংখ্যা হয়েছে বেশি।

আরও  পড়ুন, সাবেক ডিবিপ্রধান হারুন ও ভাইয়ের বিরুদ্ধে দুদকের চার্জশিট

১১টি শিক্ষা বোর্ডে লিখিত ও ব্যবহারিক মিলিয়ে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র রয়েছে।বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। সেখানে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।এছাড়া কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, দিনাজপুর, যশোর, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন।শিক্ষা বোর্ডগুলো নির্ধারিত সময়ে ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহের জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত