চার্টার্ড বিমান নিয়ে অনলাইনে মন্তব্য করে আইনি ঝামেলায় পড়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। বিমানটিকে ‘খেলনা বিমান’ বলে মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মানহানি মামলা করেছে ‘ডুন এভিয়েশন’ নামের একটি বিমান সংস্থা। ক্ষতিপূরণ হিসেবে চাওয়া হয়েছে ৩০ মিলিয়ন দিরহাম।বিমানযাত্রা নিয়ে একটি মন্তব্য, আর তাতেই বড় ধরনের আইনি জটিলতায় বলিউড তারকা নোরা ফাতেহি।ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। মুম্বই থেকে জয়পুর যাওয়ার সময় ‘সেসনা সাইটেশন সিজে-২’ মডেলের একটি চার্টার্ড বিমানে ভ্রমণ করেন নোরা।বিমানে ওঠার সময় নিজের মোবাইল ফোনে কয়েকটি ভিডিও ধারণ করেন তিনি। পরে সেগুলো নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন।অভিযোগ, ভিডিওর সঙ্গে দেওয়া মন্তব্যে বিমানটিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ‘খেলনা বিমান’-এর সঙ্গে তুলনা করেন নোরা।তার এই মন্তব্যে ক্ষুব্ধ হয় বিমান সংস্থা ‘ডুন এভিয়েশন’। প্রতিষ্ঠানটির অভিযোগ,
আরও পড়ুন, ব্যায়াম শিখিয়ে দিলেন মালাইকা
নোরার মন্তব্য তাদের বাণিজ্যিক সুনাম ক্ষুণ্ন করেছে এবং সম্ভাব্য যাত্রী ও ক্লায়েন্টদের কাছে প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে।বিমান সংস্থাটি দাবি করেছে, তাদের ব্যবহৃত উড়োজাহাজ আন্তর্জাতিক এভিয়েশন মানদণ্ড অনুযায়ী উপযুক্ত ও নির্ভরযোগ্য।এই অভিযোগের প্রতিকার ও ক্ষতিপূরণ চেয়ে চলতি বছরের এপ্রিলে ভারতের গান্ধীনগরের একটি আদালতে নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা করা হয়।আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং আগামী ২৫ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে নোরার পক্ষ থেকে এ মামলার বিষয়ে কী বক্তব্য দেওয়া হয়েছে, তা এই প্রতিবেদনে উল্লেখ নেই।একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ও মন্তব্যকে কেন্দ্র করে এবার আদালতের মুখোমুখি নোরা ফাতেহি। মামলাটির পরবর্তী শুনানিতে বিষয়টি কোন দিকে যায়, এখন সেটিই দেখার বিষয়।
বিষয় : আইনি ঝামেলা মানহানি মামলা

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন