দৈনিক সংবাদ দিগন্ত

আইনি ঝামেলায় মিমি

পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী-এর বিরুদ্ধে চলমান আইনি বিরোধ নতুন মোড় নিয়েছে।ঘটনাটি ঘিরে আয়োজক তনয় শাস্ত্রীর দায়ের করা মামলায় আদালতে অভিনেত্রীর বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। গত ২ জুন বনগাঁ আদালতে এ চার্জশিট গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।তবে ওই দিন আদালতে উপস্থিত ছিলেন না মিমি চক্রবর্তী। তার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী।অভিযোগকারী তনয় শাস্ত্রীর দাবি, মামলার শুরু থেকেই মিমি চক্রবর্তী ব্যক্তিগতভাবে আদালতে হাজির হননি এবং বিভিন্ন সময়ে সময়ক্ষেপণ করে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে।আরও  পড়ুন , যে বার্তা দিলেন অপুতিনি আরও দাবি করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের কারণে তাকে কারাভোগও করতে হয়েছে।ঘটনার সূত্রপাত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে, যেখানে আয়োজকদের দাবি অনুযায়ী নির্ধারিত সময়ের পরেও মিমি চক্রবর্তী মঞ্চে উপস্থিত ছিলেন।পরবর্তীতে পরিস্থিতি জটিল হলে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।এ ঘটনার পর জামিনে মুক্ত হয়ে তনয় শাস্ত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানি, মিথ্যা অভিযোগ ও চুক্তিভঙ্গের অভিযোগ এনে আদালতে পৃথক মামলা দায়ের করেন।বর্তমানে মামলাটি বিচারিক প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছে এবং উভয় পক্ষের আইনি লড়াই আরও জোরালো হয়েছে।আরও  পড়ুন, একদশক পর আবার মৌসুমী

আইনি ঝামেলায় মিমি