দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অটোরিকশার চার্জিংয়ে বিদ্যুতের ৫ শতাংশ, নিয়ন্ত্রণে আসছে নীতিমালা

অটোরিকশার চার্জিংয়ে বিদ্যুতের ৫ শতাংশ

দেশে ব্যাটারিচালিত অটোরিকশা ও অন্যান্য বৈদ্যুতিক তিন চাকার যান নিয়ন্ত্রণে আনতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। একইসঙ্গে অবৈধ চার্জিং পয়েন্ট বন্ধ, যানবাহনের সংখ্যা ও রুট নির্ধারণ এবং চালকদের নিবন্ধন ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।সোমবার জাতীয় সংসদে এক জরুরি জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে বর্তমানে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ তিন চাকার বৈদ্যুতিক যান চলাচল করছে। এসব যানবাহনের দৈনিক বিদ্যুৎ চাহিদা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ বা তারও বেশি।সরকারের হিসাবে, দেশে বৈধ চার্জিং পয়েন্ট রয়েছে মাত্র ৩ হাজার ৩০০টি। বিপরীতে শুধু ঢাকাতেই ৪৮ হাজারের বেশি অনানুষ্ঠানিক বা অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে।এসব অবৈধ চার্জিং পয়েন্টে বিদ্যুৎ ব্যবহারের কারণে জাতীয় গ্রিড ও স্থানীয় বিতরণ ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানান মন্ত্রী।অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে সংসদ সদস্য রেহানা আক্তার রানুর আনা নোটিশে বলা হয়, এসব যানবাহনের নম্বর প্লেট না থাকায় এআই ক্যামেরায় শনাক্ত হলেও জরিমানা করা কঠিন হয়ে পড়ছে। তিনি অটোরিকশাকে প্রধান সড়কের পরিবর্তে অভ্যন্তরীণ সড়কে চলাচলের ব্যবস্থা, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্সের আওতায় আনার প্রস্তাব দেন।

আরও  পড়ুন, প্রত্যেক নাগরিকের প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনিয়ন্ত্রিত অটোরিকশা শুধু যানজট নয়, সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়াচ্ছে। ২০২৫ সালে দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯১১ জন নিহত এবং ১৪ হাজার ৮১২ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার অংশ ছিল ১৩ দশমিক ৫৪ শতাংশ।অটোরিকশায় ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির অনিরাপদ ব্যবস্থাপনাতেও পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে জানান মন্ত্রী। অনিয়ন্ত্রিত রিসাইক্লিংয়ের কারণে সিসাদূষণ, মাটি ও পানিদূষণ বাড়ছে।এদিকে রাজধানীর ১৭টি সিগন্যালে ৫০টি এআইভিত্তিক ক্যামেরা চালু রয়েছে। রমনা ও তেজগাঁও ট্রাফিক বিভাগে আরও ২০০টি এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে।নতুন নীতিমালা বাস্তবায়িত হলে অনুমোদিত অটোরিকশায় নম্বর প্লেট ও কিউআর কোড থাকবে। চালকদের নিবন্ধন ও প্রশিক্ষণের পাশাপাশি লাইসেন্সের আওতায় আনা হবে। নির্ধারণ করা হবে রুট, যানবাহনের সংখ্যা ও চলাচলের ব্যবস্থা।তবে অটোরিকশার সঙ্গে বিপুল মানুষের কর্মসংস্থান জড়িত থাকায় বিকল্প ব্যবস্থা ছাড়া যানবাহন জব্দ বা চালকদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য রেহানা আক্তার রানু।স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, সরকারের লক্ষ্য কর্মসংস্থান ব্যাহত না করে, পরিবেশ রক্ষা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা।

বিষয় : প্রশিক্ষণ অটোরিকশা নতুন নীতিমালা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

অটোরিকশার চার্জিংয়ে বিদ্যুতের ৫ শতাংশ, নিয়ন্ত্রণে আসছে নীতিমালা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত