দৈনিক সংবাদ দিগন্ত

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের সোমবার থেকে অর্থ ফেরত দেওয়া হচ্ছে।তবে পরবর্তী দিনগুলোতে আবেদন করা গ্রাহকদের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।সোমবার সকালে রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ করা হয়েছে।তবে জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে।নয়াপল্টন শাখায় টাকা তুলতে আসা শারমিন জাহান জানান, তিনি ৩ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করেছিলেন। নিয়ম অনুযায়ী আরও দুই দিন পর টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু সন্তান অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা প্রয়োজন হওয়ায় শাখা ব্যবস্থাপককে বিষয়টি জানালে তাঁকে টাকা তোলার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন, কম পেনশনধারীদের স্বস্তি, নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ছে

অন্যদিকে, ৩ সেপ্টেম্বর আবেদন করা আরেক গ্রাহক দিদারকে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। তিনি জানান, এর আগে কয়েকবার টাকা তুলতে এসে ফিরে যেতে হয়েছিল। তবে ১ সেপ্টেম্বর আবেদনকারীরা টাকা পাচ্ছেন দেখে এবার তিনি আশ্বস্ত হয়েছেন।ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, টাকা ফেরত দেওয়ার আগে গ্রাহকদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একীভূত পাঁচ ব্যাংকের কোনো ব্যাংকে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা জাতীয় পরিচয়পত্র নম্বরের মাধ্যমে নির্দিষ্ট সিস্টেমে যাচাই করা হচ্ছে।কোনো গ্রাহকের খেলাপি ঋণ পাওয়া গেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।তবে খেলাপি ঋণ না থাকলে গ্রাহকরা নিয়ম অনুযায়ী তাঁদের অর্থ তুলতে পারবেন বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।তাঁরা আরও জানান, পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংক তদারকি করছে। আমানতকারীদের আতঙ্কিত না হয়ে ব্যাংকে আমানত রাখার আহ্বানও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয় : কার্যক্রম ইসলামী ব্যাংক আমানত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানত ফেরত শুরু

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করা গ্রাহকদের সোমবার থেকে অর্থ ফেরত দেওয়া হচ্ছে।তবে পরবর্তী দিনগুলোতে আবেদন করা গ্রাহকদের নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।সোমবার সকালে রাজধানীর সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী শাখাগুলোতে পর্যাপ্ত অর্থ সরবরাহ করা হয়েছে।তবে জরুরি প্রয়োজন বিবেচনায় কিছু গ্রাহককে নির্ধারিত সময়ের আগেও টাকা তোলার সুযোগ দেওয়া হচ্ছে।নয়াপল্টন শাখায় টাকা তুলতে আসা শারমিন জাহান জানান, তিনি ৩ সেপ্টেম্বর টাকা ফেরতের জন্য আবেদন করেছিলেন। নিয়ম অনুযায়ী আরও দুই দিন পর টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু সন্তান অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা প্রয়োজন হওয়ায় শাখা ব্যবস্থাপককে বিষয়টি জানালে তাঁকে টাকা তোলার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন, কম পেনশনধারীদের স্বস্তি, নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ছে

অন্যদিকে, ৩ সেপ্টেম্বর আবেদন করা আরেক গ্রাহক দিদারকে নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। তিনি জানান, এর আগে কয়েকবার টাকা তুলতে এসে ফিরে যেতে হয়েছিল। তবে ১ সেপ্টেম্বর আবেদনকারীরা টাকা পাচ্ছেন দেখে এবার তিনি আশ্বস্ত হয়েছেন।ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, টাকা ফেরত দেওয়ার আগে গ্রাহকদের ঋণসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একীভূত পাঁচ ব্যাংকের কোনো ব্যাংকে সংশ্লিষ্ট গ্রাহকের খেলাপি ঋণ রয়েছে কি না, তা জাতীয় পরিচয়পত্র নম্বরের মাধ্যমে নির্দিষ্ট সিস্টেমে যাচাই করা হচ্ছে।কোনো গ্রাহকের খেলাপি ঋণ পাওয়া গেলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।তবে খেলাপি ঋণ না থাকলে গ্রাহকরা নিয়ম অনুযায়ী তাঁদের অর্থ তুলতে পারবেন বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।তাঁরা আরও জানান, পুরো কার্যক্রম বাংলাদেশ ব্যাংক তদারকি করছে। আমানতকারীদের আতঙ্কিত না হয়ে ব্যাংকে আমানত রাখার আহ্বানও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত