দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুস।নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।রোববার ৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার অর্থাৎ পাকা সোনার দাম কমে যাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর নতুন দাম নির্ধারণ করা হয়।
আড়ও পড়ুন,টেকসই উন্নয়নে আকিজের দুই পুরস্কার
পরে বাজুসের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের সোনার দামও সমন্বয় করা হয়েছে।সোনার দাম কমায় স্বর্ণের অলংকার কিনতে আগ্রহী ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অলংকারের চূড়ান্ত দামের ক্ষেত্রে সোনার মূল্যের সঙ্গে নির্ধারিত ভ্যাট ও মজুরি যুক্ত হবে।এর আগে দেশের বাজারে কয়েক দফা সোনার দাম বাড়ার পর সাম্প্রতিক সময়ে আবারও দামে ওঠানামা দেখা যাচ্ছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিতভাবে সোনার দাম সমন্বয় করে আসছে বাজুস।নতুন এই দর কার্যকর হওয়ায় এখন থেকে দেশের সব জুয়েলারি দোকানে বাজুস নির্ধারিত দরে সোনা বিক্রি হওয়ার কথা।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন