দৈনিক সংবাদ দিগন্ত

বাংলাদেশিদের অভিবাসী ভিসায় ফের স্বাভাবিক প্রক্রিয়া

ভিসায় ফের স্বাভাবিক প্রক্রিয়া

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার নীতি প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত ২১ আগস্ট থেকে ওই স্থগিতাদেশ আর কার্যকর নেই। এর আগে গত ২১ জানুয়ারি থেকে স্থগিতাদেশটি কার্যকর ছিল।এই নীতির আওতায় বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল ও পাকিস্তানসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আবেদন স্থগিত রাখা হয়েছিল।মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, অভিবাসী ভিসা যাচাই-বাছাইয়ের নীতিমালা পর্যালোচনার অংশ হিসেবে সাময়িকভাবে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, যুক্তরাষ্ট্রে অভিবাসীরা যেন নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর রাখতে পারেন এবং সরকারি সুবিধার ওপর নির্ভরশীল না হন—তা নিশ্চিত করা।

আড়ও পড়ুন,চীনে গ্যাস পাঠাতে নতুন পাইপলাইন রাশিয়ার

তবে স্থগিতাদেশের সময় সংশ্লিষ্ট দেশের আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।এখন স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা নিয়ম অনুযায়ী অভিবাসী ভিসার আবেদন করতে এবং প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।এদিকে, ২১ আগস্ট ম্যানহাটান ডিস্ট্রিক্ট আদালত ট্রাম্প প্রশাসনের এই নীতি বাতিল করে রায় দেন। বিচারক জ্যানেট ভার্গাস বলেন, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা করা অভিবাসী ভিসা-সংক্রান্ত নীতিটি স্পষ্টতই বেআইনি এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী।আদালত আরও বলেন, বিদ্যমান আইনে অভিবাসী ভিসা আবেদনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত। ফলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত এখতিয়ারের সীমা অতিক্রম করে ওই নীতি গ্রহণ করেছেন।ফলে আদালতের রায়ের পরই ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় যুক্তরাষ্ট্র।

বিষয় : ভিসা স্বাভাবিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশিদের অভিবাসী ভিসায় ফের স্বাভাবিক প্রক্রিয়া

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত রাখার নীতি প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র।দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গত ২১ আগস্ট থেকে ওই স্থগিতাদেশ আর কার্যকর নেই। এর আগে গত ২১ জানুয়ারি থেকে স্থগিতাদেশটি কার্যকর ছিল।এই নীতির আওতায় বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল ও পাকিস্তানসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আবেদন স্থগিত রাখা হয়েছিল।মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, অভিবাসী ভিসা যাচাই-বাছাইয়ের নীতিমালা পর্যালোচনার অংশ হিসেবে সাময়িকভাবে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল, যুক্তরাষ্ট্রে অভিবাসীরা যেন নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর রাখতে পারেন এবং সরকারি সুবিধার ওপর নির্ভরশীল না হন—তা নিশ্চিত করা।

আড়ও পড়ুন,চীনে গ্যাস পাঠাতে নতুন পাইপলাইন রাশিয়ার

তবে স্থগিতাদেশের সময় সংশ্লিষ্ট দেশের আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।এখন স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা নিয়ম অনুযায়ী অভিবাসী ভিসার আবেদন করতে এবং প্রক্রিয়া এগিয়ে নিতে পারবেন।এদিকে, ২১ আগস্ট ম্যানহাটান ডিস্ট্রিক্ট আদালত ট্রাম্প প্রশাসনের এই নীতি বাতিল করে রায় দেন। বিচারক জ্যানেট ভার্গাস বলেন, জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষণা করা অভিবাসী ভিসা-সংক্রান্ত নীতিটি স্পষ্টতই বেআইনি এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী।আদালত আরও বলেন, বিদ্যমান আইনে অভিবাসী ভিসা আবেদনের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তাদের ওপর পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা স্পষ্টভাবে সীমিত। ফলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার আইনগত এখতিয়ারের সীমা অতিক্রম করে ওই নীতি গ্রহণ করেছেন।ফলে আদালতের রায়ের পরই ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় যুক্তরাষ্ট্র।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত