আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, বর্তমান দুদকের কোনো ধরনের নৈতিক ও আইনি বৈধতা নেই।বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান দুদক পুনর্গঠন করা হলেই কেবল আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত সম্ভব। অন্যথায় এসব অনুসন্ধানকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের নতুন কৌশল হিসেবে দেখবে জনগণ।এর আগে বুধবার দুপুরে দুদকের সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানানো হয়।
আড়ও পড়ুন,সিঙ্গাপুর-মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সংবাদ সম্মেলনে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা বলা হলেও পরে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ বক্তব্য থেকে সরে আসেন।এই ঘটনাকে দুদকের বিশ্বাসযোগ্যতার জন্য প্রশ্নবিদ্ধ বলে দাবি করেছেন এনসিপির দুই নেতা। তাদের অভিযোগ, তদন্ত শুরুর আগেই সংবাদমাধ্যমে পরস্পরবিরোধী তথ্য দেওয়া হয়েছে। ফলে বর্তমান কমিশনের অধীনে আসিফ মাহমুদের বিরুদ্ধে কোনো অভিযোগের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।বিবৃতিতে নাহিদ ও আখতার আরও অভিযোগ করেন, গত কয়েক মাসে ক্ষমতাসীন দলের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, প্রভাব খাটানো এবং স্বার্থের সংঘাতের গুরুতর অভিযোগ উঠলেও দুদক এসব বিষয়ে নীরব রয়েছে।তাদের দাবি, বিরোধী দলগুলো যখন জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্র সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলন করছে, ঠিক তখনই রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে দুদককে ব্যবহারের পুরোনো কৌশল আবারও সামনে এসেছে।এনসিপির নেতারা বলেন, অতীতে দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ ছিল। বর্তমান কমিশনের ক্ষেত্রেও একই ধরনের প্রবণতার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।
আড়ও পড়ুন,কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়
তারা বর্তমান দুদককে ‘অসাংবিধানিক ও বিতর্কিত প্রক্রিয়ায়’ গঠিত দাবি করে অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষ, স্বচ্ছ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠনের দাবি জানিয়েছেন।একই সঙ্গে দুদককে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার না বানিয়ে সরকারের ভেতরে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।
বিষয় : বৈধতা নাহিদ-আখতার নৈতিক

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন