দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়

বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়

জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়।বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কমিটি পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের মো. ফরিদুল কবীর তালুকদার এবং ময়মনসিংহ-৪ আসনের মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

আরও  পড়ুন, জাতীয় ছাত্রশক্তিতে নেতৃত্বে পরিবর্তন, সভাপতির পদত্যাগ জাহিদ আহসানের

এ ছাড়া কমিটিতে রয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সংরক্ষিত নারী আসন-১৪-এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত এই কমিটিও দেশের কৃষি, কৃষক, খাদ্য উৎপাদন এবং কৃষি খাতের বিভিন্ন নীতি ও কার্যক্রমে সংসদীয় নজরদারি করবে।গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে পুনর্গঠিত কমিটি কৃষি খাতের বিভিন্ন বিষয় কতটা কার্যকরভাবে সংসদে তুলে ধরে—এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় সংসদে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়।বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কমিটি পুনর্গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, নওগাঁ-১ আসনের মো. মোস্তাফিজুর রহমান, জামালপুর-৪ আসনের মো. ফরিদুল কবীর তালুকদার এবং ময়মনসিংহ-৪ আসনের মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

আরও  পড়ুন, জাতীয় ছাত্রশক্তিতে নেতৃত্বে পরিবর্তন, সভাপতির পদত্যাগ জাহিদ আহসানের

এ ছাড়া কমিটিতে রয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সংরক্ষিত নারী আসন-১৪-এর সংসদ সদস্য মোছা. সাবিরা সুলতানা, যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল এবং রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত এই কমিটিও দেশের কৃষি, কৃষক, খাদ্য উৎপাদন এবং কৃষি খাতের বিভিন্ন নীতি ও কার্যক্রমে সংসদীয় নজরদারি করবে।গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে পুনর্গঠিত কমিটি কৃষি খাতের বিভিন্ন বিষয় কতটা কার্যকরভাবে সংসদে তুলে ধরে—এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত