রোমানিয়ায় কর্মরত অবৈধ অবস্থায় থাকা বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় ধরনের স্বস্তির খবর এসেছে। দেশটির সরকার নন-ইইউ দেশ থেকে আগত বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার জন্য নতুন একটি জরুরি অধ্যাদেশ জারি করেছে।বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রোমানিয়া জানায়, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং–৩২ অনুযায়ী এবং অফিসিয়াল গেজেট নং–৩৩৫-এ প্রকাশিত নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অবৈধ অবস্থায় চলে গেছেন, তারা শর্তসাপেক্ষে বৈধ হওয়ার আবেদন করতে পারবেন।বিশেষ করে যারা বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করে পরবর্তীতে নিয়োগকর্তার জটিলতা বা অনিয়মের কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুযোগের আওতায় আসবেন উদাহরণ হিসেবে বলা হয়েছে, কেউ ওয়ার্ক ভিসায় এসে ৯০ দিনের মধ্যে নতুন চাকরি না পেলে কিংবা নিয়োগকর্তা যদি প্রয়োজনীয় কাগজপত্র ও ট্যাক্স প্রক্রিয়া সম্পন্ন না করে, আরো পড়ুন , নগরজুড়ে বেপরোয়া মাদক কারবার বস্তি ও ফ্লাইওভার এলাকাই এখন হটস্পটতাহলে তিনি অবৈধ হয়ে যান—এমন কর্মীরা এবার বৈধ হওয়ার সুযোগ পাবেন।তবে এ ক্ষেত্রে কর্মীদের অবশ্যই নতুন বৈধ নিয়োগকর্তা খুঁজে নিতে হবে এবং যথাযথ ওয়ার্ক পারমিট ও টিআরসি কার্ডের জন্য আবেদন করতে হবে।দূতাবাস জানিয়েছে, নতুন এই প্রক্রিয়াটি শুরু হওয়ায় প্রাথমিক পর্যায়ে কিছু জটিলতা হতে পারে, তাই প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।তবে যাদের বিরুদ্ধে ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ বা দেশে ফেরার নির্দেশ রয়েছে কিংবা যারা অবৈধভাবে প্রবেশ করেছেন, তারা এই সুবিধার আওতায় পড়বেন না।এই সুযোগ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত রোমানিয়ায় কর্মরত হাজারো বাংলাদেশি শ্রমিকের ভবিষ্যৎ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।