দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বিসিবির সংবিধানে 'অ্যাডহক কমিটি' বলতে কিছুই নেই। আসিফ মাহমুদ বলেন, বিগত বিসিবি নির্বাচন বিসিবির নিজস্ব সংবিধান মেনেই সম্পন্ন করা হয়েছিল। তখন সংবিধান অনুসরণ করার কারণেই রাজনৈতিক নেতাদের কাউন্সিলর করা সম্ভব হয়নি।

আরও পড়ুন, বিশ্বকাপের আগে মেক্সিকোর স্ট্রাইকাররা ছাপিয়ে গেলেন সুপারস্টারদের

বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'অ্যাডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নেই। শুধু দেশের সংবিধানই কি সংবিধান? বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?' আসিফ মাহমুদ আরও বলেন, বিসিবি নির্বাচনে কাউন্সিলর বাছাই করা হয়েছিল যথাযথ নিয়ম মেনে। কিন্তু তখন তৎকালীন বিরোধী অবস্থানে থাকা বর্তমান সরকারি দলের পক্ষ থেকে এমন ব্যক্তিদের নাম পাঠানোর চাপ ছিল, যাদের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। নিয়ম রক্ষার্থেই তখন সেসব প্রস্তাব গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন, শেষ মুহূর্তের কাই হাভার্টজের গোল স্পোর্টিংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিরও সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, বিএনপি সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই দমনমূলক প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ধীরে ধীরে এই পর্যায়ে উপনীত হয়েছিল, কিন্তু বিএনপি খুব দ্রুতই সেই পথে এগিয়ে যাচ্ছে।

বিষয় : আসিফ মাহমুদ বিসিবি বৈধতা অ্যাডহক কমিটি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডহক কমিটি নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, বিসিবির সংবিধানে 'অ্যাডহক কমিটি' বলতে কিছুই নেই। আসিফ মাহমুদ বলেন, বিগত বিসিবি নির্বাচন বিসিবির নিজস্ব সংবিধান মেনেই সম্পন্ন করা হয়েছিল। তখন সংবিধান অনুসরণ করার কারণেই রাজনৈতিক নেতাদের কাউন্সিলর করা সম্ভব হয়নি।

আরও পড়ুন, বিশ্বকাপের আগে মেক্সিকোর স্ট্রাইকাররা ছাপিয়ে গেলেন সুপারস্টারদের

বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, 'অ্যাডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নেই। শুধু দেশের সংবিধানই কি সংবিধান? বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?' আসিফ মাহমুদ আরও বলেন, বিসিবি নির্বাচনে কাউন্সিলর বাছাই করা হয়েছিল যথাযথ নিয়ম মেনে। কিন্তু তখন তৎকালীন বিরোধী অবস্থানে থাকা বর্তমান সরকারি দলের পক্ষ থেকে এমন ব্যক্তিদের নাম পাঠানোর চাপ ছিল, যাদের সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই। নিয়ম রক্ষার্থেই তখন সেসব প্রস্তাব গ্রহণ করা হয়নি।

আরও পড়ুন, শেষ মুহূর্তের কাই হাভার্টজের গোল স্পোর্টিংকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিরও সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, বিএনপি সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই দমনমূলক প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ধীরে ধীরে এই পর্যায়ে উপনীত হয়েছিল, কিন্তু বিএনপি খুব দ্রুতই সেই পথে এগিয়ে যাচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত