মাথায় কাফনের কাপড়, হাতে অস্ত্র—এভাবেই পাবনার ঈশ্বরদী শহরে প্রকাশ্যে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি।সোমবার বিকেলে শহরের কলেজ রোডের বাড়ি থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে হাতে অস্ত্র নিয়ে বের হন তিনি। পরে জিরো পয়েন্ট রেলগেট এলাকায় যান। বাপ্পির দাবি, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতাদের পাশাপাশি মাদক ও সুদের কারবারিদের ‘ওপেন চ্যালেঞ্জ’ জানাতেই তিনি অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন।একপর্যায়ে সন্ধ্যায় ঈশ্বরদী থানায় গিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ করেন বাপ্পি। এ সময় তার সঙ্গে ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথা।
আরও পড়ুন, হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ঠ ধাপে বৃক্ষরোপণ
বাপ্পি থানায় অবস্থান করছেন—এ খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে জড়ো হন ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কয়েকশ নেতাকর্মী সেখানে বিক্ষোভ ও স্লোগান দেন।স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব মেহেদী হাসানের অভিযোগ, বাপ্পি প্রকাশ্যে অস্ত্র হাতে তাকে হত্যার উদ্দেশ্যে গালাগালি ও হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করে বাপ্পিকে গ্রেপ্তার এবং অস্ত্রের লাইসেন্স বাতিলের দাবি জানান।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাপ্পিকে পুলিশ হেফাজতে নেয়। থানার সামনে অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও ওসি আশাদুর রহমান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা অবস্থান নেন।ঈশ্বরদী থানার ওসি জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। অস্ত্র প্রদর্শন করে হুমকি বা অস্ত্রের অপব্যবহার করা হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : প্রকাশ্য মহড়া হাতে অস্ত্র মাথায় কাফন

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন