দৈনিক সংবাদ দিগন্ত

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালন

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালন
জাতীয় মৎস্য পক্ষ পালন

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বেলুন উড়িয়ে, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।১৬ই আগস্ট (রোববার) সকালে পৌর টাউন হলের সামনে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে টাউন হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। 

আরও  পড়ুন, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা - রনি

এতে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে মাছের উৎপাদন বাড়াতে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্থানীয় জলাশয় সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা আরও জোরদার করা প্রয়োজন। মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলে তারা উল্লেখ করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

বিষয় : আয়োজিত মৎস্য পক্ষ প্রতিপাদ্যে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে বেলুন উড়িয়ে, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত হয়েছে।১৬ই আগস্ট (রোববার) সকালে পৌর টাউন হলের সামনে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে টাউন হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ। 

আরও  পড়ুন, মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা - রনি

এতে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে মাছের উৎপাদন বাড়াতে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্থানীয় জলাশয় সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা আরও জোরদার করা প্রয়োজন। মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলে তারা উল্লেখ করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে খাগড়াছড়ি সরকারি কলেজের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
খাগড়াছড়িতে জাতীয় মৎস্য পক্ষ পালন
0:00 0:00
1.0x