রাজধানীর সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে ২০ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনার পর ১০ জনকে আটক করেছে সূত্রাপুর থানা পুলিশ।শনিবার রাত সাড়ে ১০টার দিকে চিত্তরঞ্জন এভিনিউয়ের ইস্ট বেঙ্গল মার্কেটের ১৪ তলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ জানায়, পূর্বের একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাধে। এ সময় কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় মিতুল গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সূত্রাপুর থানার ওসি মো. মতিউর রহমান জানিয়েছেন, নিহত মিতুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কি না,
আরও পড়ুন, গ্যাসের তীব্র সংকটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ঘণ্টার পর ঘণ্টা সিএনজি স্টেশনে অপেক্ষা
তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।মিতুলের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।এদিকে ঘটনার পর সদরঘাট এলাকায় বিক্ষোভ করেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।স্থানীয়দের দাবি, সদরঘাট এলাকায় ফুটপাত ও দোকানপাটের চাঁদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। গত ১৩ আগস্টও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনার জের ধরেই শনিবারের সংঘর্ষ ও হত্যাকাণ্ড বলে দাবি স্থানীয়দের।তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিষয় : যুবক নিহত পূর্বশত্রুতা সূত্রাপুর

রোববার, ১৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন