দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নিউরোসায়েন্স চিকিৎসায় বড় অগ্রগতি, শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন আধুনিক ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতালটির নবনির্মিত ১৫ তলা ভবনের উদ্বোধন করেন তিনি।উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। সংশ্লিষ্টদের দাবি, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ নিউরোসায়েন্স হাসপাতাল।এর আগে ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। পরে রোগীর চাপ বাড়ায় আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। সর্বশেষ ১৫ তলা নতুন ভবন চালুর মাধ্যমে স্নায়ুরোগ, স্ট্রোক, ব্রেইন টিউমার ও জটিল নিউরোলজিক্যাল রোগের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হলো।বিশেষজ্ঞদের মতে, নতুন এই ভবন চালু হওয়ায় উন্নত নিউরোসার্জারি, নিবিড় পরিচর্যা এবং বিশেষায়িত স্নায়ুচিকিৎসা সেবায় দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

বিষয় : চিকিৎসা প্রধানমন্ত্রী ভবন উদ্বোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

নিউরোসায়েন্স চিকিৎসায় বড় অগ্রগতি, শয্যার হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন আধুনিক ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে হাসপাতালটির নবনির্মিত ১৫ তলা ভবনের উদ্বোধন করেন তিনি।উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নিয়ে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আরও  পড়ুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

নতুন এই ৫০০ শয্যা যুক্ত হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। সংশ্লিষ্টদের দাবি, এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ নিউরোসায়েন্স হাসপাতাল।এর আগে ২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। পরে রোগীর চাপ বাড়ায় আরও ২০০ শয্যা যুক্ত করা হয়। সর্বশেষ ১৫ তলা নতুন ভবন চালুর মাধ্যমে স্নায়ুরোগ, স্ট্রোক, ব্রেইন টিউমার ও জটিল নিউরোলজিক্যাল রোগের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হলো।বিশেষজ্ঞদের মতে, নতুন এই ভবন চালু হওয়ায় উন্নত নিউরোসার্জারি, নিবিড় পরিচর্যা এবং বিশেষায়িত স্নায়ুচিকিৎসা সেবায় দেশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত