দৈনিক সংবাদ দিগন্ত

মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।সভায় কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা,আরও পড়ুন, দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসানের আশায়: নাগেশ্বরীর ঝুঁকিপূর্ণ ব্রিজ পরিদর্শনে সাইফুর রহমান রানা জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিউনিটি পুলিশিং মহাদেবপুর থানার সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের সংক্ষিপ্ত বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা তুলে ধরেন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মহাদেবপুর থানার নতুন ভবন উদ্বোধন উপলক্ষে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা